মৌমিতা দেবনাথ
ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ৫০ বছর পূর্ণ করল সকলের প্রিয় বাপুজী কেক। এই কেক তৈরি হবার পর কেটে গেছে পঞ্চাশটি বছর কিন্তু দাম থেকে শুরু করে স্বাদ এখনো পর্যন্ত অপরিবর্তিত কেকের। এই ৫০ বছরে বাজারে এসেছে ভিন্ন স্বাদের নানা ধরনের নিত্যনতুন কেক কিন্তু বাপুজি কেকের জায়গা দখল করতে পারেনি কেউ।
বলা যায় এই কেকের সাথে বাঙালির এক অভূতপূর্ব নস্টালজিয়া আছে। শহর কলকাতা সহ শহরতলীতে যে কোন চায়ের দোকানে গেলেই ৭ টাকায় এই কেক পাওয়া যাবে।এক চা আর সাথে বাপুজি কেক মানেই ভরপেট আহার। কিন্তু জানেন কি কবে প্রথম আর কেনই বা এই কেক শুরু হয়েছিল। জানা যায় এই কেক তৈরির সময় সব থেকে বেশি নজরে রাখা হয়েছিল পড়ুয়াদের কথা। চট জলদি টিফিনের কথা মাথায় রেখেই তৈরি হয়।১৯৭৩ সালে হাওড়া নিবাসী ব্যবসায়ী অলোকেশ জানা একটি বেকারি তৈরি করেন নিউ হাওড়া বেকারি নামে। এরপর শ্রীরামপুর এবং লেকটাউনে শুরু হয় নতুন ফ্যাক্টরি তাদের একটাই উদ্দেশ্য ছিল যে ভালো এবং উন্নত মানের কেক তৈরি করা। বর্তমানে এই কেকের কর্ণধার তার দুই ছেলে। বাবুজি কেকের নাম স্বাদ ছাড়াও এর অন্যতম একটি প্রধান ইউএসপি হল কাগজে মোরা প্যাকেট। কলকাতা যতই আধুনিক হোক না কেন সময়ের সাথে পাল্লা দিয়ে এই ৫০ বছরে কলকাতা বদলে গেছে অনেকটাই কিন্তু অপরিবর্তনীয় রয়ে গেছে এই বাপুজি কেক।

