গত পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্য জুড়ে তথা বনগাঁ সাংগঠনিক জেলার সর্বত্র যেভাবে তৃণমূল কংগ্রেসের হার্মাদরা নির্বাচনের নামে সন্ত্রাস লুটপাট এবং ভোটের বাক্স লুট করা থেকে শুরু করে বিজেপি প্রার্থীদেরকে প্রাণে মারার হুমকি,শারীরিক নিগ্রহ নেতৃত্বকে মারধোর সর্বোপরি তপশিলি মোর্চার রাজ্য সভাপতি ডাক্তার সুদীপ দাসের উপরে অতর্কিতে হামলা এবং শারীরিক নিগ্রহ করা হয়েছে গাংনাপুর থানার সম্মুখে বলে অভিযোগ। এই ঘটনায় প্রশাসনকে অভিযোগ পত্র দেওয়া সত্ত্বেও সন্ত্রাস ও হারমাদীরা এখনো অবাধে ঘুরে বেড়াচ্ছে। অভিলম্বে তাদের গ্রেপ্তার করার দাবিতে মঙ্গলবার সকাল ১১ কল্যাণী বুদ্ধ পার্কের রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ এবং পুলিশ সুপারের কাছে ডেপুটেশন বা স্মারকলিপি লিপি জমা দিল ভারতীয় জনতা পার্টি। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের তফশিলি মোর্চার সভাপতি মাননীয় ডক্টর সুদীপ দাস, কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায়, বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির তপশিলি মোর্চার সভাপতি শ্রীনিবাস মন্ডল, কল্যাণী শহর মন্ডলের বিজেপি সভাপতি সহ জেলার মহিলা মোর্চার নেতৃত্ব ও বহু কর্মী সমর্থকেরা।

