টানা বৃষ্টিতে জলে ভাসছে উত্তরবঙ্গ

বঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে এখনো চলছে অস্বস্তিকর গরম কিন্তু অপরদিকে টানা বৃষ্টিতে জলে ভাসছে গোটা উত্তরবঙ্গ। একটানা বৃষ্টিতে শুধু এলাকা বানভাসি নয়। জলপাইগুড়ির জঙ্গল এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে। ভাসছে রাস্তা, জলের তলায় একের পর এক বাড়িঘর দোকানপাট।অবিরাম বৃষ্টিতে নদীগুলো ফুলেফেঁপে ওঠায় জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। জলপাইগুড়ি, কোচবিহার থেকে শুরু করে গোটা উত্তরবঙ্গের চিত্রটাই এই মুহূর্তে একরকম। ঘরের মধ্যেও ঢুকে পড়ছে জল রাস্তার সমস্ত নোংরা এখন মানুষের ঘরে ঢুকে অবস্থা একেবারে দুর্বিষহ। জলপাইগুড়িরও চিত্রটাও একই রকম। রাস্তায় নৌকা নামাতেও বাধ্য হয়েছে পৌরসভা। কারণ যে রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করবে সেই রাস্তায় যে এখন জলের তলায়। কবে এই অবস্থা কাটবে তার অপেক্ষায় প্রহর গুনছে উত্তর বঙ্গবাসী