বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু প্রাক্তন সেনাকর্মীর

মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর ব্লকের আরবান্দী ২ নম্বর পঞ্চায়েতের বড় জিয়াকুর আড়পাড়া গ্রামের বাসিন্দা, ৫১ বছর বয়সী অবসরপ্রাপ্ত সেনা কর্মী গোবিন্দ ওরাং আজ নিজের বাড়িতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।
তার ভাই বিশ্বনাথ ওরাং জানান, দাদা গোবিন্দ বিএসএফের কর্মরত ছিলেন সাম্প্রতিক দু’বছর হল তিনি অবসর পেয়ে বাড়িতেই থাকতেন। আজ বাড়িতে জলের লাইন এবং মোটর পাম্প সেট করার জন্য, আগত কর্মীদের সহযোগিতা করছিলেন। লুজ কানেকশন হোক বা কোন তারে লিক থাকার কারণেই হোক ওই কর্মীদের সামনেই তিনি হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে যান মাটিতে । এরপর পরিবারের সদস্য এবং বিদ্যুৎ কর্মীরা তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের দুই সন্তান স্ত্রী এবং বিধবা মা বর্তমান। দুর্ঘটনায় মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, তিনি অত্যন্ত পরোপকারী এবং সকলের সাথে সু ব্যবহার। এই আকস্মিক অনভিপ্রেত মৃত্যুতে তারাও শোকস্তব্ধ।