মৌমিতা দেবনাথ
হাওড়ায় দুই বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ভোট মিটে গেলেও এখনো রাজ্যের একাধিক এলাকা সন্ত্রাস বিধ্বস্ত হাওড়ার আমতায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি। ভাঙচুর ও বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।বৃহস্পতিবার রাতে কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় এলাকা আরও উত্তপ্ত হয়ে উঠল। গতকাল রাত আড়াইটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে। বাড়ির আসবাবপত্রসহ পুড়ে গেছে বহু জিনিস।এই ঘটনায় কোনওক্রমে বাড়ির বাসিন্দারা বেরোতে পারলেও আগুনে পুড়ে মারা গেছে হাঁস, মুরগি সহ গবাদি পশু।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।

