একটানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে ডুয়ার্সের একাধিক এলাকা বিপর্যস্ত। যার ফলে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে। আপনার দেখতে পাচ্ছেন সেই চিত্র, ডুয়ার্সের বানারহাট, বিন্নাগুড়ি-সহ একাধিক এলাকায় হড়পা বান এসেছে। ক্রমাগত বৃষ্টির ফলে, জলপাইগুড়ি জেলার সবকটি নদী ফুলে ফেঁপে উঠেছে। যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সেটি বানার হাটের। আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়াবহ সেই দৃশ্য। একাধিক জায়গায় হাঁটু পর্যন্ত জল জমে গেছে। যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। যদিও জেলা প্রশাসনের তরফে পরিস্থিতি মোকাবেলা করার জন্য সব রকমের প্রচেষ্টা করা হচ্ছে।

