বাইকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে চাকদা মদনপুর আলাইপুরে মোটরবাইকে আগুন ধরিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের

গতকাল রাত আনুমানিক ৯ টা ৪৫ নাগাদ বাইকের ধাক্কায় চাকদহ থানার অন্তর্গত মদনপুর আলাইপুরের জমাদার পাড়ার বাসিন্দা বিশ্বজিৎ দাসের মৃত্যু হয় ।আর তার প্রতিবাদেই আজ ১৩ই জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে নটা থেকে প্রায় এক ঘন্টা পর্যন্ত চাকদহ থানার অন্তর্গত মদনপুর আলাইপুরে চাকদহ কল্যাণী রাজ্য সড়ক অবরোধ করে ঘাতক মোটরবাইকে অগ্নিসংযোগ করে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। বাসিন্দাদের অভিযোগ এই এলাকায় গতকাল রাতে এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা মেরে দেয়। যার ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়। তাদের আরো অভিযোগ দীর্ঘদিন যাবত এই রাস্তায় দুর্ঘটনা অত্যন্ত বেড়ে গেছে। ঘটনাস্থলে এরপর পৌঁছায় চাকদা থানার পুলিশ প্রশাসন তাদের আশ্বাসে অবশেষে স্থানীয় মানুষেরা অবরোধ তুলে নেন।