বাসন্তীতে আক্রান্ত বিজেপি প্রার্থীর বাড়িতে পৌঁছাল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

বাসন্তীতে আক্রান্ত বিজেপি প্রার্থীর বাড়িতে পৌঁছাল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম
আজ বাসন্তীতে আক্রান্ত বিজেপি প্রার্থীদের বাড়িতে পৌছালেন বিজেপির ফ্যাট ফাইন্ডিং টিমের সদস্যরা। টিমের সকল সদস্যদের সামনেই কার্যত ক্ষোভ উগরে দিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন রবি শংকর প্রসাদ। তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে সাধারণ মানুষ। উল্লেখ্য রাজ্যে বিজেপি প্রার্থীদের উপরে হামলা এবং রাজ্যে পঞ্চায়েত ভোটে যে লাগামহীন সন্ত্রাসের চিত্র উঠে এসেছে তার পরিস্থিতি খতিয়ে দেখতেই গতকাল রাজ্যে এসে পৌঁছেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তবেই প্রথম নয় এর আগেও রাজ্যে বিজেপির ফ্যাট ফাইন্ডিং টিম এসেছে বিভিন্ন সময়ে। আজ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম পৌঁছাতেই তাদের ঘিরে সাধারণ মানুষ ক্ষোভ উগরে দিতে শুরু করে।