কাউন্সিলর নিখোঁজ, সন্ধান চাই – চাকদহ পালপাড়া ভবানীপুরে কাউন্সিলরের নামে পড়ল পোস্টার

কাউন্সিলর নিখোঁজ, সন্ধান চাই – চাকদহ পালপাড়া ভবানীপুরে কাউন্সিলরের নামে পড়ল পোস্টার
রাস্তাঘাটের বেহাল দশা, কাউন্সিলর নিখোঁজ, সন্ধান চাই। আজ ১২ ই জুলাই বুধবার চাকদহ পালপাড়া ভবানীপুরে একাধিক জায়গায় কাউন্সিলর এর নামে এমনই নিখোঁজ পোস্টার দেখতে পাওয়া গেল। চাকদহ পালপাড়া ভবানীপুর থেকে ৩৪ নং জাতীয় সড়ক পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা অত্যন্ত দুর্দশা গ্রস্থ। এ বিষয়ে এলাকার এক বাসিন্দা মিন্টু দাসের অভিযোগ, দীর্ঘদিন রাস্তা অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে আছে, এলাকায় স্কুল, কলেজ আছে বাইরে থেকে বহু ছাত্র-ছাত্রীরা এখানে পড়তে আসে। এমনকি এলাকার কাউন্সিলর কেও দেখতে পাওয়া যায় না। কিন্তু কে বা কারা কাউন্সিলারের নামে এমন পোস্টার লাগিয়েছে তা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি।