মৌমিতা দেবনাথ
গতকাল পঞ্চায়েত ভোটের দিন রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাসের চিত্র উঠে এসেছে। আজও জারি সন্ত্রাস বিক্ষোভ। একের পর এক জায়গায় উঠে আসছে বোমাবাজির অভিযোগ। যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সেটি মুর্শিদাবাদের সালারের। ভোটের পরদিনও সেখানে জারি সন্ত্রাস। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র একেবারে মুড়ি-মুরকির মতো বোমা বাজির অভিযোগ। সেখানে নির্দল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠে এসেছে অভিযোগের তীর তৃণমূলের দিকে। গতকাল থেকেই রাজ্যে বিভিন্ন এলাকার সন্ত্রাসের চিত্র আপনারা দেখতে পেয়েছেন নতুন বাংলা নিউজের পর্দায়। আজ সকাল থেকেই ভোট পরবর্তী হিংসার ছবি আমরা তুলে ধরছি। এই মুহূর্তে সালার চরম উত্তপ্ত। পরিস্থিতি সামাল দিতে এলাকায় হাজির বিশাল পুলিশ বাহিনী।

