মলয় দে নদীয়া:-নদীয়া জেলার শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের ১৫ নং সংসদের নতুন গ্রাম ৭২ নং বুথে শান্তিতে ভোট হওয়ার পরও গ্রামবাসীরা গাড়িতে আটকে রেখেছেন ভোট কর্মীদের। গ্রামবাসীদের অভিযোগ সারাদিন বুথে সেন্ট্রাল বাহিনী ছাড়াই ভোট হয়েছে। ভোট বাক্সগুলি নিয়ে যাওয়ার সময়ও শুধু মাত্র এক জন পুলিশ কর্মী রয়েছে। ফলে তারা আশঙ্কা করছেন যে পথে ভোট লুট হতে পারে। তাই বিজেপি, নির্দল যৌথভাবে গাড়ি আটকে রেখেছেন। সেন্ট্রাল ফোর্স এলে তবেই ব্যালট বক্স সহ ভোট কর্মীদের গাড়ি ছাড়বেন। তৃণমূলের পক্ষ থেকে জোড়ালো, আবেদন না থাকলেও, জনগণের মতে মান্যতা দিয়েছেন তিনিও।
বিষয়টি জানানো হয়েছে শান্তিপুর থানার পুলিশ প্রশাসনকে, বাগআঁচড়া, হিজুলি হিজুলি সহ বেশ কয়েকটি জায়গায় এ ধরনের বিক্ষিপ্ত আন্দোলন হওয়ার কারণে এখানে আসতে সময় লেগে যাচ্ছে। অন্যদিকে প্রচন্ডগরমের মধ্যে গাড়ির মধ্যে বসে কষ্ট পাচ্ছেন তারা।

