কৃষ্ণনগর ২ নং ব্লকের নওপাড়া ২ জিপির ৪৩ নং বুথ (কালিনগর)। একে স্পর্শকাতর বুথ হিসাবে ঘোষণার দাবি আমরা নির্বাচন কমিশনারের কাছে রেখেছিলাম। আজ সকাল থেকেই এখানে কোন পুলিশি ব্যবস্থা নেই। এলাকার সিভিক পুলিশদের অ্যারেঞ্জমেন্ট দেখা যাচ্ছে। যারা এলাকার তৃণমূলের সক্রিয় কর্মী। তারা ভোটারদের ভয় দেখাচ্ছে এবং তৃণমূলের পক্ষে প্রচার করছে এমনটাই অভিযোগ বিরোধীদের । এই বেআইনি কাজে অভিযুক্ত সিভিক পুলিশের নাম সাইফুল বিশ্বাস পিতা বাবর আলী বিশ্বাস। একে অবিলম্বে বুথ থেকে অপসারিত করতে হবে,এবং এখানে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করতে হবে।

