রাত পোহালেই রাত জেত্রী স্তরীয় পঞ্চায়েত নির্বাচন আর ভোট কর্মীদের জন্য এবার কন্ট্রোল রুমের ব্যবস্থা করল সংগ্রামী যৌথ মঞ্চ।সমস্ত জেলাকে কয়েকটি জোনে ভাগ করে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ভোটকর্মীরা সমস্যার পড়লে অভিযোগ জানাচ্ছেন সেখানে। আর সেই অভিযোগে পৌঁছে দেওয়া হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরে। ভোট করতে গিয়ে যাতে ভোট কর্মীরা কোনরকম অসুবিধার মধ্যে না পড়েন সেই কারণেই এই ব্যবস্থা করা হয়েছে।বকেয়া ডিএ-র দাবিতে শহিদ মিনারে অবস্থান করছেন তাঁরা। সেই ডিএর ধর্নামঞ্চ থেকেই চলছে মনিটারিং। জানা গেছে জেলাগুলিকে বেশ কয়েকটি জোনে ভাগ করা হয়েছে। আজ থেকে শুরু করে কাল সারাদিন এই কন্ট্রোল রুম কাজ করবে।

