মৌমিতা দেবনাথ
৯টি তাজা বোমা সহ গ্রেফতার ৩ জন আইএসএফ কর্মী
আর মাত্র একদিন বাদেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কিন্তু একদিন আগেও থামছে না সন্ত্রাস। অগ্নিগর্ভ ভাঙ্গরে আজও উত্তপ্ত পরিস্থিতি। নটি তাজা বোমা সহ তিনজন আইএসএফ কর্মীকে গ্রেফতার করল পুলিশ। মিথ্যা মামলার অভিযোগ দেখিয়ে আজ সকাল থেকেই কাশিপুর থানার সামনে বিক্ষোভ দেখায় আইএসএফ নেতাকর্মীরা।প্রচার কর্মসূচিতে যাওয়ার পথে তৃণমূল বিধায়ক সওকত মোল্লার গাড়ির সামনে শুয়ে তারা বিক্ষোভ দেখতে শুরু করে। উল্লেখ্য মনোনয়ন পর্বের শুরু থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। জায়গায় জায়গায় বোমাবাজি ,গুলিতে রীতিমতো রণক্ষেত্র হয়ে উঠেছিল ভাঙ্গড়। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র কাশিপুর থানার সামনে রাস্তায় শুয়ে পড়ে তৃণমূল বিধায়কের গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে আইএসএফ কর্মীরা। আর যা নিয়ে আজ কাশিপুর থানার সামনে কার্যত উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়।

