শালাবাবু হটাও চাপরা বাঁচাও, নদীয়ার চাপড়ায় কংগ্রেসের মিছিলে কংগ্রেস কর্মী সমর্থকদের মুখে উঠলো স্লোগান। কিন্তু এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে কে এই শালা বাবু। কংগ্রেস কর্মী সমর্থকদের বক্তব্য অনুযায়ী এই শালাবাবু নদীয়ার চাপড়ার একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। যার মদতেই নাকি, চাপরা থেকে নিষিদ্ধ কাশির সিরাপ পাচার হয়। কালীঘাটের কাকুর মতই তিনিও প্রভাবশালী। এ বিষয়ে কংগ্রেস কর্মী সাইফুল ইসলাম জানান যে তারা অলিতে গলিতে যেখানেই যাচ্ছেন, চাপরার মধ্যে একটা নামই ভেসে আসে সেটা হল চাপড়ার শালা বাবু। বিভিন্ন রকম দুর্নীতির সাথে তিনি জড়িত কিন্তু পুলিশ তার কিছু করতে পারছে না। তার নামও এখনো পর্যন্ত সামনে আসছে না।পঞ্চায়েত ভোটের আগে গতকাল চাপড়ায় কংগ্রেসের আয়োজিত মহা মিছিলে দুর্নীতিমুক্ত চাপরা গড়তে উঠলো এই বিশেষ স্লোগান।

