হরিশ্চন্দ্রপুর,০৪ জুলাই:
নির্বাচন যত এগিয়ে আসছে ততই সামনে আসছে বিরোধীদের উপর আক্রমণের ঘটনা।এবার কংগ্রেস প্রার্থীর বাড়িতে গভীর রাতে চড়াও হয়ে প্রার্থীকে মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃনমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে।এমনকি কংগ্রেস নেতা কর্মীদের প্রায় ৩০ টি বাইক ভাঙচুর করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।বাড়ির মহিলাদের শাড়ি ও ব্লাউজ ছিড়ে শ্লীলতাহানি করার চেষ্টা করেন তৃনমূলের নেতা কর্মীরা বলে অভিযোগ উঠেছে।প্রানের ভয়ে পাটের জমিতে লুকিয়ে প্রাণ বাঁচাতে হয় কংগ্রেসের নেতাকর্মী ও গৃহবধূদের।ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যরাতে হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ডোহরা গ্রামে।ঘটনাকে কেন্দ্র করে এদিন রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর এলাকায়।খবর পেয়ে রাতেই ঘটনাস্থল ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী।
এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর থানায় ২২ জন তৃনমূল নেতা কর্মীর নামে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত কংগ্রেস প্রার্থী অশোক মন্ডল।প্রশ্ন উঠছে গণতন্ত্রের উৎসবে কেনো এত অশান্তি?কিসের ভয় শাসকের?যদিও সমস্ত রকম অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল।এই মুহূর্তে আতঙ্কে ঘর ছাড়া ওই কংগ্রেস প্রার্থী এবং তার পরিবার।সমগ্র ঘটনা নিয়ে থমথমে পরিবেশ এলাকায়।

