কঠোর নিরাপত্তা এবং উপযুক্ত ব্যবস্থাপনার মধ্য দিয়ে ভোট কর্মীদের ভোট প্রদান চলছে নির্বিঘ্নে

মলয় দে নদীয়া:- আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে প্রত্যেক ব্লকেই একটি করে ডিসিআরসি হিসাবে একটি করে বিদ্যালয়কে বেছে নিয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিক। সেখানেই ভোটকর্মীদের প্রশিক্ষণ হয়েছে এর আগে, তারা জেলার মধ্যেই বিভিন্ন ব্লকে নির্বাচনের ভোট গ্রহণ করবে অংশগ্রহণ করবেন। অন্যদিকে নদিয়া জেলার বিভিন্ন ব্লক থেকে , এই ব্লকে বিভিন্ন ভোট কেন্দ্রে তারা কাজ করবেন।
তবে শান্তিপুর ব্লকের, যে সমস্ত ভোট কর্মীরা জেলার বিভিন্ন প্রান্তে ভোটগ্রহণ কাজে অংশগ্রহণ করতে চলেছেন তাদের ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে ইতিমধ্যেই। প্রত্যেকের বাড়িতেই ডাকযোগে ব্যালট পেপার পৌঁছালেও, অনেকেই তা নিজের হাতে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে জমা দিয়ে যান। আজ শান্তিপুর সমষ্টি উন্নয়ন অফিসের অধীনস্থ ফুলিয়া বালিকা বিদ্যালয়ে এইরকমই শতাধিক ভোট কর্মীদের আনাগোনা লক্ষ করা গেলো, যদিও ভোটদানের ব্যালট জমা দেওয়া আজ তৃতীয় দিন, চলবে আরো দুদিন।
ভোট দানকারী সরকারি কর্মচারীরা জানালেন ব্যবস্থাপনা এবং নিরাপত্তা যথেষ্ট ভালো। নিজ নিজ এলাকার গ্রাম সভা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে তিনটি ভোটই
প্রদান হয়ে যাওয়ার কারণে এবার নিশ্চিন্তে, তারা ভোট গ্রহণের কাজে মনোনিবেশ করতে পারবেন।