আগামী চৌঠা জুলাই মঙ্গলবার, নির্বাচনী জনসভায় নদীয়ার ফুলিয়ায় আসতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রশাসনিক অসহযোগিতায় সময় বদল বলেই জানালেন নেতৃত্ব

মলয় দে নদীয়া :-
ভারতীয় জনতা পার্টি, শান্তিপুর-২ মন্ডলের সকল স্তরের কার্যকর্তা দের নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগমন প্রসঙ্গে বিভিন্ন পরিকল্পনা গৃহীত হয়, দলীয় কর্মী সমর্থকদের দায়িত্ব বন্টন হয় বিভিন্ন বিষয়ে।
এরপর সাংবাদিক সম্মেলন করে তারা জানান বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর জনসভায় আগামন আগামী ৪ ঠা জুলাই (মঙ্গলবার), সকাল-১০ টায়, ফুলিয়া জনরঞ্জনকেন্দ্রের সম্মুখস্থ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা। উল্লেখ করেন, প্রশাসনের চূড়ান্ত অসহযোগিতা ও জনসভার অনুমতি নিয়ে টালবাহানার কারণে উক্ত জনসভার সময় পরিবর্তন করে বেলা-১০ টা করতে বাধ্য হয়েছেন তারা।
বেলগড়িয়া-২ ও বাবলা অঞ্চলের বুথস্তর থেকে কর্মী সমর্থকদের আনার জন্য গাড়ী ভাড়ার কথা জানান নেতৃত্ব। তবে এই সকল গাড়ী ভাড়া পার্টির খরচে বলে জানা গেছে দলীয় সূত্রে। এ প্রসঙ্গে আরো বিস্তারিত জানালেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি সভাপতি তথা রানাঘাটের বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী। কি বললেন তিনি! তা সরাসরি শোনাবো আপনাদের।