টাকা দিয়েও মেলেনি টিকিট, প্রকাশ্যে তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব

মৌমিতা দেবনাথ
টাকা দিয়েও মেলেনি টিকিট, প্রকাশ্যে তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব
পঞ্চায়েত ভোট আসন্ন। দিকে দিকে প্রচার শুরু করেছে প্রার্থীরা। কিন্তু এবার উত্তর 24 পরগণায় উঠে এল তৃণমূলের দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব।উত্তর 24 পরগনায় এক মহিলা বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। টাকার বিনিময়েও মেলেনি পঞ্চায়েত ভোটের টিকিট। তার আরো অভিযোগ নিজের সোনা বিক্রি করে তিনি ভোটের টিকিট পাওয়ার জন্য টাকা দিয়েছেন কিন্তু ভোটের টিকিট তিনি পাননি। প্রায় 40 হাজার টাকা তিনি দিয়েছেন তাকে। বারংবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তিনি পঞ্চায়েত ভোটে টিকিট পাবেন কিন্তু আজও পাননি। আর যে কারণেই টাকি রোড অবরোধ করলেন এদিন তৃণমূলের কর্মী সমর্থকেরা। ওই এলাকার তৃণমূলের বুথ সভাপতিকে গ্রেফতারের দাবি তুললেন দলের কর্মীরা।