মৌমিতা দেবনাথ
ভোটের আগে ফের রাজ্যে উদ্ধার বোমা। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে সাত সকালে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের প্রাইমারি স্কুল থেকে উদ্ধার হয়েছে চারটি তাজা বোমা। অভিযোগের তীর উঠেছে শাসকদলের দিকে। ওই এলাকার একটি প্রাইমারি স্কুলের সামনে মুদিখানার দোকানের কাছে তাজা বোমা পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা। ঘটনায় ব্যাপক আতংক ছড়ায় এলাকায়। এরপর পুলিশ এসে তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। আইএসএফের অভিযোগ ভোটের আগে সন্ত্রাস সৃষ্টি করতে বোমা রেখেছে তৃণমূলের দুষ্কৃতীরা। উল্লেখ্য আগামী ৮ই জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন। আর তারপরে উত্তপ্ত রাজ্য রাজনীতি রাজ্যের একাধিক জায়গায় উদ্ধার হচ্ছে তাজা বোমা যার জেরে আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ।

