মৌমিতা দেবনাথ
লোকাল ট্রেন হোক কিংবা এক্সপ্রেস ট্রেন, বৃহন্নলাদের জুলুমের শিকার হামেশাই হতে হয় সাধারণ মানুষকে। তাদের দিতে হয় টাকা আবার টাকা না দিলেও শুনতে হয় অনেক রকম কটুক্তি রীতিমতো নাজেহাল সাধারণ নিত্যযাত্রীরা। তাই এবার রেলের তরফে নেওয়া হলো বড়সড় সিদ্ধান্ত । জারি হল নয়া নিয়ম জানুন বিস্তারিত।
দূরপাল্লা হোক বা লোকাল ট্রেন বৃহন্নলা দের টাকা দেওয়ার সময় বেশ ঝঞ্জাটে পড়তে হয় নিত্যযাত্রীদের , তাদের দাপাদাপিতে নাজেহাল মানুষ তাই এবার আলিপুরদুয়ার বিআরএম অফিসে এক বৈঠক ডাকা হল সোমবার।যেখানে নেওয়া হয়েছে একটি বড় সিদ্ধান্ত নয়া নিয়ম জারি হয়েছে এ বিষয়ে। যেখানে আরও বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে লাগাম টানতে বৈঠক করেন জাংসান রেল ডিভিশনের ডিভিশনাল সিকিউরিটি কমিশনার দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। জানা গেছে এদিন জেনারেল রেল পুলিশ ও আবগারি দফতরের আধিকারিকরা মিলে রেলে বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের বিরুদ্ধে লাগাম টানতেও একটি সিদ্ধান্ত নিয়েছেন। জানা যায় দীর্ঘদিন যাবত রেলকে ব্যবহার করে বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্ম হচ্ছে কখনো বা হচ্ছে । যার তালিকায় রয়েছে গাঁজা পাচার কাঠ পাচার ব্রাউন সুগার পাচারের মতো বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ট্রেনে বৃহন্নলা দের ওপর। একাধিকবার দেখতে পাওয়া গেছে যে নকল বৃহন্নলা সেজে যাত্রীদের থেকে টাকা আদায় করছে তারা। যার ভিডিও প্রায়শই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসে
।তাই এবার থেকে ট্রেনে বৃহন্নলা দের ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করল রেল কর্তৃপক্ষ। আলিপুরদুয়ারের অন্তর্গত কোন রেলে চড়তে পারবেনা বৃহন্নলারা। আর রেলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ।

