নদীয়ার শান্তিপুরে এক শাড়ি ছাপাখানায় দুঃসাহসিকচুরি! কারখানার দরজার তালা ভেঙে লক্ষাধিক টাকার শাড়ি এবং রং নিয়ে চম্পট রাতের অন্ধকারে

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর বেড় পাড়ার বাসিন্দা সাদিক আলী দীর্ঘ সাত আট বছর যাবৎ পার্শ্ববর্তী চৈতলপাড়ায় তাঁত শাড়ি র ছাপা কারখানা চালান। অন্য আর পাঁচটা দিনের মতন গতকাল রাতেও দুটি দরজায় চারটি তালা দিয়ে বাড়ি যান। আজ আজ সকাল ছটা নাগাদ কর্মচারীরা কারখানা ঘর খুলতে গিয়ে লক্ষ্য করেন একটি ভাঙ্গা এমনকি ভিতরের কাঠের খিল পর্যন্ত খোলা হয়েছে। ভাঙ্গা হয়েছে দরজা দুটো তালা। কর্মচারী গণি শেখ বলেন, এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি , বাইরে রাস্তার পাশে বাড়িতে দুটো সিসি ক্যামেরা আছে, পুলিশ এসে তা দেখে তদন্ত শুরু করুক।
ওই কারখানার মালিক সাদিক আলী বলেন, আনুমানিক ৭ -৮ বান্ডিল শাড়ি প্রায় ৫০০ পিস , এবং ১০ লিটারের রঙের ড্রাম পাঁচ ছটি চুরি গেছে। সব মিলিয়ে একলক্ষ কুড়ি হাজার টাকার কাছাকাছি। যার মধ্যে রং নিজস্ব হলেও শাড়ি গুলি বিভিন্ন মহাজনের দেওয়া তাই দুশ্চিন্তা সেখানেই। তবে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানোর সাথে সাথেই পুলিশ এসে খতিয়ে দেখে গেছে সমস্তটাই। যথেষ্ট ঘনবসতিপূর্ণ এলাকায় কারখানা হওয়ার কারণে কোনদিনই দুর্ঘটনা ঘটেনি তবে এবার যে কিভাবে ঘটলো তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তিনি।