বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সাথে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়
আজ বিহারের পাটনায় হতে চলেছে মেগা বৈঠক। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সাথে আজ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার মেগা বৈঠকের একদিন আগেই পাটনা পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সফর সঙ্গী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।প্রায় ১৫ মিনিট পটনা সার্কিট হাউসে নীতীশ কুমারের সঙ্গে একান্তে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, ইতিবাচক আলোচনা হয়েছে।প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করতেই বিরোধী-জোট গড়ে তুলতে চলেছেন বিজেপি বিরোধী দলগুলি।

