নদীয়ার নাকাশিপাড়া পুলিশের তৎপরতায় বেশ কয়েকটি আগ্নেয় অস্ত্রসহ উদ্ধার তৈরীর সরঞ্জাম

মলয় দে নদীয়া:-
নাকাশীপাড়া পুলিশের বড়োসড়ো সাফল্য নাকাশীপাড়া থানার ধনঞ্জয় পুর গ্রাম পঞ্চায়েতের ধাপাড়িয়া এলাকায় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে নাকাশিপাড়া পুলিশ ধপাড়িয়া এলাকার বাসিন্দা ফোলি শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে এই অস্ত্র উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতি বার বিকেলে পুলিশ এই অভিযান চালায়।এরপর রাতের দিকে নাকাশিপাড়া থানায় অস্ত্র সহ অস্ত্র তৈরীর সরঞ্জাম গুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, ফেলি শেখের বাড়ির পাশে পাট খেতের মধ্যে একটি বেড়ার ঘরে অবৈধভাবে অস্ত্র তৈরীর কাজ চলছিল। তবে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে রাত পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।