শান্তিপুর ব্লকের দুই পঞ্চায়েতে তৃণমূল প্রার্থীদের হয়ে ভোট প্রচারে বিধায়িকা অদিতি মুন্সি

মলয় দে নদীয়া :-আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ১ এবং ২ নম্বর পঞ্চায়েতে সকল তৃণমূল প্রার্থীদের ভোট প্রচারে বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর ডাকে সাড়া দিয়ে, স্বনামধন্য গায়িকা তথা রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সি।
বিধায়ক জানান এই দুটি অঞ্চলে আজ সারাদিন প্রার্থীপরিচয়, ভোট প্রচার, পথসভা, সহ নানান রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অদিতি মুন্সি বলেন, তিনি শান্তিপুরে একাধিক বার এসেছেন। তবে এবারে ভোট প্রচারে গ্রামের মানুষের সাথে মিলিত হতে পেরে তিনি খুশি। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করে রেখেছে, তাতে মানুষ তাকে পঞ্চায়েত উপহার দেওয়ার জন্য প্রস্তুত।