প্রশ্নের মুখে পঞ্চায়েত নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশনার রাজিব সিনহার জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যান করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। তবে কি পদত্যাগ করতে চলেছেন নির্বাচন কমিশনার। উল্লেখ্য ভোটের মনোনয়ন পর্ব থেকে বেলাগাম সন্ত্রাসের কারণে শনিবার এ বিষয়ে আলোচনার জন্য রাজভবনে ডেকে পাঠানো হয়েছিল কমিশনারকে। কিন্তু ব্যস্ততার কারণ দেখিয়ে শনিবার রাজভবনে যাননি রাজীব সিন্হা। আর এরপর বুধবার হাইকোর্টে চরম ভৎসনার মুখে পড়েন রাজ্য নির্বাচন কমিশনার। জানা যাচ্ছে রাজ্যপাল কমিশনারের জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন। ইতিমধ্যেই জল্পনা উঠতে শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের।রাজ্যপালের প্রত্যাখ্যানের পর কি আর বৈধ রইল কমিশনারের নিয়োগ ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আপাতত। যদিও আজ সাংবাদিকদের প্রশ্নে তিনি জল্পনা উড়িয়ে বলেছেন,রাজ্যপালের জয়েনিং রিপোর্ট প্রত্যাখ্যানের কোনও তথ্য তিনি পাননি। বিষয়টি নিয়ে এই মুহূর্তে শুরু হয়েছে চরম বিতর্ক। প্রশ্ন উঠছে কি হতে চলেছে রাজ্যের পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ,?

