পঞ্চায়েত ভোটের দামামা বেজে উঠতেই উত্তপ্ত রাজ্যের একাধিক জায়গা। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বোমা বিস্ফোরণের চিত্র উঠে এসেছে। ফের আজ মালদার রতুয়ায় এক চাষী জমি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ টি কৌট বোমা। রতুয়ার চাঁদমোরি গ্রামে চাষের জমি থেকে উদ্ধার হয়েছে এই কৌটো বোমা গুলি। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাংলা নিউজ এর পর্দায়। আজ সকালে প্রায় ৫০টির মতো বোমা পড়ে থাকতে দেখা যায়। তৎক্ষনাত ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার পুলিশ ও বম্ব স্কয়ার টিম তারা এসে বোমা গুলি নিষ্ক্রিয় করে। কিন্তু প্রশ্ন উঠছে চাষের জমিতে এই বিপুল পরিমাণ বোমা কোথা থেকে এলো। দেখুন সেই চিত্র একের পর এক বোমা নিষ্ক্রিয় করা হচ্ছে।

