মৌমিতা দেবনাথ
একটানা ৪৩ বছর যাবত মৌন ব্রত পালন করে আসছেন নদীয়ার নবদ্বীপের এবারের গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী তরুণ সাহা। প্রতি বৃহস্পতিবার তিনি মৌনব্রত রাখছেন বিগত ৪৩ বছর যাবত। কিন্তু তাতে ভোটের প্রচার তো আর থামিয়ে রাখা যায় না তাই প্লাকার্ড হাতে নিয়ে প্রচারে নামলেন ১৩৫ নম্বর বুথের তৃণমূল প্রার্থী তরুণ সাহা নিজে মৌনব্রত পালন করলেও প্রচারে তার সহযোগীরাই তার হয়ে ভোট চাইছেন সাধারণ মানুষের কাছে। তৃণমূল কর্মীরা রাজ্যের তৃণমূল সরকারের উন্নয়ন তুলে ধরছেন সাধারণ মানুষের সামনে। প্রার্থীর হাতে থাকা প্লাকার্ডে লেখা আজ বৃহস্পতিবার মৌনব্রত নিয়ে প্রচারে বেরিয়েছি। আপনাদের আশীর্বাদই একমাত্র কাম্য। জোড়া ফুল চিহ্নে ভোট দিন। যেহেতু দোরগোড়ায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট তাই প্রচারে একটি দিনও নষ্ট না করে মৌনব্রত নিয়েই তিনি প্রচারে নেমেছেন।

