মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিন থেকে উত্তপ্ত ছিল মুর্শিদাবাদ। মঙ্গলবার মনোনয়নের শেষ পর্বে কংগ্রেস প্রার্থীরা প্রতীক চিহ্ন জমা দিতে এলে সেখানে তাদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এরপরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে রাতভর বড়য়ার বিডিও অফিসের সামনে ধর্নায় বসলেন কংগ্রেস কর্মীরা।পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশের পর থেকেই তা প্রত্যাহারের হুমকি আসছিল শাসক দলের তরফ থেকে ৷ এমনটাই অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের উপস্থিতিতেই কংগ্রেস ও তৃণমূলের বচসার সৃষ্টি হয়।ঘটনার কথা জানতে পেরেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বড়ঞা বিডিও অফিসের সামনে গিয়ে ধরনায় বসেন। কেন কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের মারা হয়েছে ? এই প্রতিবাদে ধরনায় বসেন তিনি।

