ইডি তলবকে উপেক্ষা করে শাসক দলের গোষ্ঠী কোন্দল মেটাতে মাঠে নামলেন মন্ত্রী মলয় ঘটক

মৌমিতা দেবনাথ
ইডি তলবকে উপেক্ষা করে শাসক দলের গোষ্ঠী কোন্দল মেটাতে মাঠে নামলেন মন্ত্রী মলয় ঘটক
ইডির তলবকে উপেক্ষা করে মুর্শিদাবাদের বহরমপুরে পৌঁছালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। উল্লেখ্য পঞ্চায়েত ভোটে প্রার্থী তালিকাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের চার বিধায়কের সাথে দলের অন্দরের গোষ্ঠী কোন্দল ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। শাসক দলের অন্দরের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসছে মাঝেমধ্যেই। আর তাই সেই গোষ্ঠী কোন্দল মেটাতে এবার মাঠে নামলেন মন্ত্রী মলয় ঘটক। জানা গেছে বহরমপুরের একটি বেসরকারি হোটেলে তিনি থাকছেন। জানা যাচ্ছে আরো যে গতকাল ইতি তলব করেছিল মন্ত্রীমলয় ঘটককে কিন্তু সেই তলব উপেক্ষা করেই তিনি পৌঁছেছেন বহরমপুরে।