নদীয়ার ভীমপুরে একই কাপড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল স্বামী-স্ত্রী

মৌমিতা দেবনাথ

একই কাপড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন স্বামী-স্ত্রী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়ার ভীমপুর থানার ঝোড় মুড়াগাছা গ্রামে। জানা গেছে মৃত স্বামী স্ত্রীর নাম সুদীপ হালদার এবং সঞ্চিতা হালদার। রবিবার সন্ধ্যায় নাকি তাদের মধ্যে পারিবারিক অশান্তি হয়। এরপর সুদীপের মা ভাত খেতে ডাকলেও সে খেতে যায়নি। এরপর তার মায়ের সাথে অশান্তি করে স্বামী স্ত্রী দুজনেই ঘরের দরজা বন্ধ করে দেয়। কিছু সময় পর বাড়ির লোকজন তাদেরকে ডাকে তারা সাড়া না দেওয়ায় সকলে মিলে ঘরের দরজা ভেঙে ঢুকে দেখতে পায় চাঞ্চল্যকর দৃশ্য। দেখা যায় একই কাপড়ে দুজন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। খবর দেওয়া হয় ভীমপুর থানায়। পুলিশ এসে মৃত দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঠিক কি কারনে আত্মহত্যা করেছে স্বামী স্ত্রী দুজনে এ বিষয়ে তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।