শান্তিপূর্ণ ভোটের দাবিতে আজ ১৮ জুন রবিবার দুপুর ১২ টা থেকে চাকদহ বিধানসভার অন্তর্গত রসুল্লাপুর বাজারে পথ অবরোধ করল ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা। আজ এই পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত হন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। উল্লেখ্য গতকাল রাতে দেউলী অঞ্চলে বিজেপি প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বাড়িতে। যে কারণেই আজ শান্তিপূর্ণ ভোটের দাবিতে ভারতের জনতা পার্টির কর্মী সমর্থকেরা পথ অবরোধ করে। এ বিষয়ে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার বলেন, গতকাল যে ঘটনা ঘটেছে আমার মনে হয় দেউলী এবং হিং নারায় এখনো পর্যন্ত এমন ঘটনা ঘটেছে কিনা জানিনা। তৃণমূলের হারবাদ বাহিনী তারা বাইকে করে এসে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা নমিনেশন সাবমিট করেছে তাদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে। আমি প্রশ্ন করছি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি তো বলেছেন শান্তিপূর্ণ ভোট চাই যারা নমিনেশন সাবমিট করতে পারবে না তারা যেন আমাকে বলে আমি নমিনেশন সাবমিট করতে দেব। কি বললেন অসীম সরকার এ বিষয়ে আরো শুনে নিন।

