স্বামীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় স্ত্রী

মৌমিতা দেবনাথ
অশান্তি করে স্বামীকে ছেড়ে শ্বশুর বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু পুনরায় ফিরে আসতে চাইছেন স্বামীর ঘরে তাই শশুর বাড়ির সামনে ধর্নায় বসলেন স্ত্রী। পাটুলির বাসিন্দা পাপিয়া বিশ্বাস নস্করের সাথে দেখাশোনা করে পরিবারের সম্মতিতে বিয়ে হয় গড়িয়ার বাসিন্দা অরবিন্দ নস্করের সাথে। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝামেলা অশান্তি শুরু হয় আর তারপর বেশ কয়েকবার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন পাপিয়া। এরপরেই তার স্বামী তার সাথে আর যোগাযোগ করেনি বলে অভিযোগ পাপিয়ার। এর মাঝেই কাজের সূত্রে বেশ কয়েক মাস তিনি ছিলেন হলদিয়াতেও। কিন্তু এর মাঝে তার স্বামী আর তার সাথে কোন রকম যোগাযোগ করেনি বলেই দাবি পাপিয়ার তাই সে পুনরায় সংসার করতে চাইছে বলে শ্বশুরবাড়ির সামনে ধর্না দিলেন। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে এলাকার মানুষদের ভিড় জমে যায় এদিন।