পুর্ব বর্ধমানের পুর্বস্থলি থানা এলাকায় তিন বছরের ছেলেকে কুপিয়ে খুন বাবার

মলয় দে নদীয়া:- তিন বছরের ছেলেকে কুপিয়ে খুন বাবার । ঘটনাটি পুর্ব বর্ধমানের পুর্বস্থলি থানার অন্তর্গত বেলের হাট এলাকার । সুত্রের খবর বেলের হাটের কমলাপুর এলাকার বাসিন্দা দেবাশীষ রায়ের বাড়িতে পারিবারিক অশান্তি হচ্ছিল তার স্ত্রীর সাথে সেই সময় হঠাৎ তাদের ছেলে রকি রায়কে ধারালো অস্ত্রের কোপ মারে দেবাশীষ । সেই সময় ঐ বাচ্চার মা আটকাতে গেলে সেও আহত হয় , বলে অভিযোগ মায়ের । এরপরই দেবাশীষের স্ত্রী চিৎকার করলে এলাকাবাসীরা ছুটে এসে দেখে তিন বছরের বাচ্চা রকির রক্তাত্ব দেহ মাটিতে পরে আছে তরিঘরি মা ও ছেলেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তার ছেলেকে মৃত্য বলে ঘোষনা করে । বর্তমানে মা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন । মৃত্যের বাবা দেবাশীষকে পুর্বস্থলি থানার পুলিশ গ্রেফতার করেছে ।