মৌমিতা দেবনাথ
স্বামী জেলে তাই স্বামীর হয়ে গুরুদায়িত্ব পালন করলেন স্ত্রী। পঞ্চায়েত ভোটে এবার মুর্শিদাবাদের বড়য়ায় বড়সড় চমক । কারণ নমিনেশন জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন জমা দিলেন জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগরি সাহা। একদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেল হেফাজতে বড়য়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার টেবিলে তার স্ত্রী হাজির হয়েছিল আর তাতেই শুরু হয়েছে জল্পনা তবে কি জীবন কৃষ্ণের হয়ে এবার ভোটে লড়ছেন তার স্ত্রী টগরি সাহা?বিরোধীদের একাংশও নানাভাবে কটাক্ষ করা শুরু করেন। এমনকী তিনি বের হতেই সেই পরিচিত চোর চোর স্লোগান উঠতে শুরু করে। বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন তিনি। তবে ভোটে তিনি প্রার্থী হতে চলেছেন কিনা তা আগামী দিনে স্পষ্ট হবে।

