একই আসনে মনোনয়ন জমা পরল দুটি।

একদিকে বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা চন্দনা সরকার অন্যদিকে তার স্বামী তথা তৃণমূল নেতা পরিতোষ সরকার। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মালদা জেলা প্রশাসনিক ভবনে মালদা জেলা পরিষদের ৪৩ নম্বর আসনের হয়ে মনোনয়ন জমা দিলেন বিধায়িক এবং তার স্বামী। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য। এই বিষয়ে বিধায়িকা চন্দন সরকার জানান, এই বিষয়ে দল সিদ্ধান্ত নিবে। আমার স্বামীর শারীরিক অসুস্থতা রয়েছে। ওই কারণে আমি মনোনয়ন জমা করেছি। আমার স্বামীও মনোনয়ন জমা করেছে। এখন দল যা সিদ্ধান্ত নিবে আমরা মেনে নিবো।
বিধায়ক হয়েও তিনি মনোনয়ন জমা করেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, পশ্চিমবঙ্গে অনেক বিধায়ক আছে যারা পঞ্চায়েতে লড়ছে শুধু আমি একা নই।