পঞ্চায়েত ভোটের আগে শাসক দলের গোষ্ঠী কোন্দলে গ্রেফতার তৃণমূল নেতা। জেলা সভাপতির অফিসের সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। সামনেই আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আর তা ঠিক আগেই বুধবার তমলুক থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ সোমনাথ বেরা। আর তৃণমূল নেতার গ্রেফতারিতেই ক্ষুব্ধ হয়ে উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকরা। প্রথমে থানার সামনে তারা এক প্রস্থ বিক্ষোভ দেখায়। আর তারপরে সেখান থেকে পৌঁছে যান তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের অফিসের সামনে সেখানে অভিক্ষক প্রদর্শন করতে শুরু করে।
আর তারপরে শুরু হয় পদত্যাগের হিড়িক।
জানা গেছে প্রায় বারটি অঞ্চলের তৃণমূলের সভাপতি সহ অঞ্চল সভাপতিরা পদত্যাগ করেন। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা তমলুক জুড়ে। পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলের এ হেন গোষ্ঠী কোন্দল যে তাদের চাপ সৃষ্টি করতে চলেছে তা বলাই বাহুল্য।

