মৌমিতা দেবনাথ
পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই মনোনয়ন পেশ শুরু হয়েছে। আর মনোনয়ন পেশের প্রথম দিন থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার চিত্র উঠে এসেছে। এদিন মনোনয়নের চতুর্থ দিনে নদীয়ার চাপরা ভাসল জনজোয়ারে। বুধবার দলীয় প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার জন্য তৃণমূল সকাল থেকে ১৩ টি পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির প্রার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে চাপড়া বিডিও অফিসের সামনে হাজির হলো। কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এদিন মিছিলে অংশগ্রহণ করেন যার জেরে, আর যত অবরুদ্ধ হয়ে পড়ে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। করা পুলিশে নিরাপত্তায় নির্বিঘ্নে সম্পন্ন হয় মনোনয়ন পর্ব। জনজোয়ারে উচ্ছ্বসিত হয়ে ওঠে ঘাসফুল শিবির যদিও এদিনের মনোনয়নে যে জনজোয়ার সৃষ্টি হয়েছিল তাতে আমল দিতে নারাজ বিরোধীরা।

