পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ক্রমাগত তাসের ঘরের মতো তৃণমূলের ঘরে ভাঙ্গন ধরাচ্ছে বিজেপি।

মলয় দে নদীয়া :-
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ক্রমাগত তাসের ঘরের মতো তৃণমূলের ঘরে ভাঙ্গন ধরাচ্ছে বিজেপি।
এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পাণশিলা এলাকার তৃণমূলের জয়ী সদস্যা চাপাঁ মন্ডল।
তিনি নবদ্বীপ পঞ্চায়েত সমিতির জন স্বাস্থ্য বিভাগের কর্মাধক্ষ্য ছিলেন,।
মঙ্গলবার দুপুরের বিজেপি নবদ্বীপ ব্লক ZP 25 এর সভাপতি মধুসূদন সেন এর হাত থেকে বিজেপির দলীয় পতাকা তুলে নেয় চাপা মন্ডল সহ ৫০ টি পরিবার।
চাপা মন্ডল জানায় রাজ্য জুড়ে দূর্নীতি ও তৃণমূলের একাংশের স্বজন পোষণ এর বিরুদ্ধে দাড়িয়ে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না, তাই আজ বিজেপিতে যোগ দিলাম।
বিজেপি নেতৃত্ব মধুসূদন সেন বলেন তৃণমূলের দূর্নীতির কালো ছায়া নবদ্বীপ ব্লকেও পরেছে, তবে যারা প্রকৃত মানুষের জন্য কাজ করতে চায় তারা কেউ ওখানে থাকতে পারবে না আজ শুধু চাপা মন্ডল নয় তার সাথে পঞ্চাশ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় পাশাপাশি এলাকায় বহু সিপিএমের কর্মীরাও যোগ দেয়।
আগামী দিনে এই এলাকায় বিজেপি মানুষের রায়ে মানুষের পঞ্চায়েত গড়বে
এদিন বিজেপিতে যোগ দিয়েই চাপাঁ মন্ডল বিজেপির হয়ে মনোনয়ন জমাও করে নবদ্বীপ মহেশগঞ্জ বিডিও অফিসে।