আচ্ছা তোতা পাখি কে তো অনেক সময় কথা বলতে শুনেছেন কিন্তু কখনো কি শালিক পাখিকে কথা বলতে শুনেছেন তাও আবার অবিকল মানুষের মতো ভাষায়। বিষয়টি কিছুটা তাজ্জব মনে হলেও এমন ঘটনা দেখতে পাওয়া গেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। সেখানকার বাসিন্দা সমীর বাড়িক দুটি শালিক পাখিকে পুষছে। তাদের একজনকে ঝড় বৃষ্টিতে বাঁচিয়েছিলেন এই যুবক আর সেই থেকেই তার সাথে বন্ধুত্ব গড়ে উঠেছে। আবার তাদের মধ্যে রাগারাগি মান অভিমানও আছে। একজনকে বেশি আদর করলে আর একজন আবার রেগে যায় । দুটি পাখির সাথে খুনসুটি মজায় মেতে থাকেন তিনি। সমির জানালেন তিনি বর্তমানে দশম শ্রেণীর ছাত্র এবং তার পশু পাখি পুষতে খুব ভালো লাগে তাই তিনি শালিক দুটিকে পুষছেন। সময় মত খেতে দেওয়া থেকে শুরু করে তাদের সাথে সময় কাটানো সবটাই চলে আদরে খুনসুটিতে। তাদের একজনের বয়স মাত্র এক বছর আর এক বছরেই সে নানান কথা শিখে ফেলেছে। যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে শুনুন।

