কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জমি দখল করে ঘর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

মলয় দে নদীয়া:- কল্যাণী ১০ নম্বর ওয়ার্ডে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জমি দখল করে ঘর বসানোর অভিযোগ। মদতে অভিযুক্ত কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। এমনটাই অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। সেই নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। অভিযোগ যদিও অস্বীকার করেছেন অভিযুক্ত কল্যাণী শহর সভাপতি বিপ্লব দে। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগকারীরাই জমি দখল করে রয়েছে।
এই ঘটনায় সরগরম স্থানীয় রাজনীতি