৪২ হাজার পুলিশ আর রাজ্যে ৭০ হাজার বুথে একদিনে ভোট হবে, মৃত্যুকে ডেকে আনছে – শুভেন্দু অধিকারী

৪২ হাজার পুলিশ আছে রাজ্যে আর সত্তর হাজার বুথে একদিনে ভোট হবে। এত মৃত্যুকে ডেকে আনা। মন্তব্য শুভেন্দু অধিকারীর। উল্লেখ্য আগামী ৮ই জুলাই এক দফায় পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমি আশাবাদী যে মহামান্য উচ্চ আদালতের আজকের যে অবজারভেশন তাতে প্রাইমারি সেন্ট্রাল ফোর্স দিয়েই পঞ্চায়েত নির্বাচন হবে। মৃত্যু মিছিল ঠেকাতেই হবে ,মজা দেখাবো অপেক্ষা করুন। সাগরদিঘী নির্বাচনে যেমনটা হয়েছিল ঠিক সে রকমটাই হবে। কি বললেন শুভেন্দু অধিকারী শুনে নিন।