মলয় দে নদীয়া:- ফুচকা খেয়ে অসুস্থ ১৫ জন ঘটনা নদীয়ার কৃষ্ণগঞ্জের দোবিলে এলাকায় । স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যেবেলায় গ্রামের ফুচকা বিক্রি করে করতে গিয়েছিল এক ব্যবসায়ী । সেই ব্যবসায়ী প্রতিদিনই গ্রামে ফুচকা বিক্রি করতে যেতো । গতকাল ফুচকা খাওয়ার পর আনুমানিক রাত্রি দশটা নাগাদ গ্রামের বেশ কয়েকজনের পেটে যন্ত্রণা এবং বমি শুরু হয় । স্থানীয়রা তাড়াতাড়ি অসুস্থদের কে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে । বেশ কয়েকজনকে ভর্তি রেখে চিকিৎসা করা হয় । এ ব্যাপারে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে সুপার সাথী কুন্ডু কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান গতকাল ১০ থেকে ১২ জন রুগী এসেছিলেন ফুচকা খেয়ে হাসপাতালে তাদের বেশিরভাগ রোগীকেই সুস্থ করে ছেড়ে দেয়া হয়েছে । এখনো হাসপাতলে বেশকিছু রোগী ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা চলছে । এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে হাসপাতালে ছুটে আসেন কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি । তিনি রোগীর পরিবারদের সাথে কথা বলেন ।

