মৌমিতা দেবনাথ
আবারো বিকট শব্দে বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো নদীয়ার চাপড়ার মহেশ নগর। জানা গেছে সোমবার রাতে মহেশ নগর থেকে কিছুটা দূরবর্তী এলাকায় ঝোপের আড়াল থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় চাপরা থানার পুলিশ এরপর মঙ্গলবার দুপুরেই সেখানে পৌঁছায় সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা। তারা সাতটি তাজা বোমা উদ্ধার করে। এরপর বিস্ফোরণ ঘটিয়ে বোমা গুলি নিষ্ক্রিয় করা হয়। সেই শব্দে কেঁপে ওঠে এলাকা।পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন জায়গা। এর আগেও এগরা বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু হয়েছে একাধিক মানুষের। কে বা কারা বোমাগুলি মজুত করেছিল গোটা বিষয়টি তদন্ত করে দেখছে চাপরা থানার পুলিশ। ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা।

