মৌমিতা দেবনাথ
ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ৫ দিন পর ফের যাত্রা শুরু করল করমন্ডল এক্সপ্রেস। শালিমার স্টেশনে সংরক্ষিত কামরার সামনে দেখতে পাওয়া গেল যাত্রীদের উপচে পরা ভিড়। গত শুক্রবার হাওড়া থেকে চেন্নাই গামী করমন্ডল এক্সপ্রেস এর ভয়াবহ দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল অসংরক্ষিত কামরা গুলি। এখনো নিখোঁজ বহু মানুষ শয়ে শয়ে লাশেদের ভিড়ে পরিবার-পরিজনেরা এখনো খুঁজে চলেছে তাদের প্রিয়জনদের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বহু মানুষ। সেই রেশ কাটতে না কাটতেই আবারো করমন্ডল এক্সপ্রেস যাত্রা শুরু করল। যে অসংরক্ষিত বগি গুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানে একাধিক জনের পরিচয় ও পাওয়া যায়নি, সেখানেই জায়গা পাওয়ার জন্য উপচে পড়ল যাত্রীদের ভিড়। সেই দৃশ্য দেখতে পাচ্ছেন নতুন বাংলা নিউজের পর্দায়। শালিমার স্টেশনে আজ যাত্রা শুরুর আগে সেখানে ছিলেন পুলিশ আধিকারিকরা। কেউ যাচ্ছেন চিকিৎসা করাতে কেউবা কাজে কিন্তু প্রত্যেকের মনেই রয়েছে আতঙ্ক। কিন্তু কি করার কাজে তো যেতেই হবে তাই মনে আতঙ্ক নিয়েই যাত্রীরা যাত্রা শুরু করলেন করমন্ডল এক্সপ্রেসে।

