নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্ত প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের বক্তব্য

মলয় দে নদীয়া :-নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্তে এসে তিন প্রতিনিধির দল শান্তিপুর পৌরসভা থেকে বিভিন্ন তথ্য ও নথি সংগ্রহের পর রওনা দেন প্রায় চার ঘন্টা বাদে। এ প্রসঙ্গে চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, বিগত দিনের চেয়ারম্যান বা বর্তমান পূর্ববর্তী অত্যন্ত সততার সাথে পুরসভা পরিচালনা করে থাকেন। তারপরেও আইনি নির্দেশে সি বি আই এর তিন প্রতিনিধি দলকে, আজ তাদের চাহিদা অনুযায়ী সকল তথ্য এবং কাগজপত্র দিয়ে সহযোগিতা করা হয়েছে। অন্যদিকে তাদের যে যে কাগজ দেওয়া হয়েছে তার সিজার লিস্ট তারা দিয়ে গেছেন। এবং তারা রওনা দেওয়ার আগে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করা হয়েছে কিনা তারা সে বিষয়ে সন্তুষ্ট সে কথা জানিয়ে গেছেন। ২০১৪ সালে শান্তিপুর পৌরসভার ১৮টি শুন্য পদে নিয়োগের অনুমতি পায় সেই মর্মে ২০১৮ সালে ওয়েনসিলের সংস্থা দ্বারা ওই পরীক্ষা হয়, তবে কোনো নিয়োগ করা হয়নি।