আমি মরে যাইনি আমাকে বাঁচান, উদ্ধারকারীর পা ধরে কাতর অনুরোধ দুর্ঘটনায় আহত ব্যক্তির

মৌমিতা দেবনাথ
আমি মরে যাইনি। আমাকে বাঁচান জল দিয়ে। শুক্রবার করমন্ডল এক্সপ্রেসের ভয়ংকর দুর্ঘটনায় আহত এক ব্যক্তি পাশে দাঁড়িয়ে থাকা উদ্ধারকারীর পা ধরে কাতর আর্জি জানালেন। করমন্ডল এক্সপ্রেস এর দুর্ঘটনায় সয়ে সয়ে রাখা লাশের ভিড়ে স্থান হয়েছিল বাংলার রবিন নাইয়ার। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ভর্তি, মেদিনীপুরের মেডিকেল কলেজে। কোমর থেকে নিজের সর্বাংশ অকেজো হয়ে গেছে ভেঙে গুড়িয়ে গেছে। জানা গেছে শুক্রবার ভয়ংকর ট্রেন দুর্ঘটনায় তিনি চাপা পড়ে গিয়েছিলেন যখন জ্ঞান ফিরেছে তিনি বুঝতে পারেন যে মজুদ করে রাখা লাশের ভিড়ে স্থান হয়েছে তার পাশে দাঁড়িয়ে একজন উদ্ধারকারী। তখনই হাত দিয়ে কোনরকমে তার পা জড়িয়ে কাতর আর্জি জানান যে তিনি বেঁচে আছেন মারা যাননি সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিবারের সদস্যরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু বর্তমানে তার অবস্থান অত্যন্ত সঙ্কটজনক।