মলয় দে নদীয়া:- আজ বিশ্ব পরিবেশ দিবস। সকাল থেকে সারাদিনব্যাপী পোস্টার ব্যানারে ছেয়েছে শহর থেকে গ্রাম। সভা সমিতি মিটিং মিছিল চলছে জোর কদমে। ৩৬৫ দিন না হলেও আজকের দিনে সচেতন সকলেই।
তবে আজকেও সচেতনতার অভাব আছে এইরকমই এক নজির বিহীন ঘটনার সাক্ষী হলাম আমরা।
কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত শান্তিপুর বাগআঁচড়া লাগোয়া, গোয়াল পাড়া মাঝেরপাড়া এলাকায় গৌতম মন্ডল এর বহু প্রাচীন 12 টি আম গাছের মধ্যে দশটি কাটতে উদ্যত হয়েছে আজ সকাল থেকে। খবর পেয়ে বাহাদুরপুর পলাশগাছি বিট অফিস থেকে আধিকারিক সহ পৌঁছান ঘটনাস্থলে। ঠিকাদার শুভঙ্কর বিশ্বাস জানান বনদপ্তরের অনুমতির কথা দেখান কাগজপত্রও। পলাশগাছি বিট অফিসার অনামিকা সাহা জানান, কি কারনে অনুমতি দেওয়া হয়েছে তা আবেদনের ভিত্তিতে অনুসন্ধান করতে আসা সরকারি কর্মী বলতে পারবেন তবে কাগজপত্র ঠিক আছে।
যদিও এ বিষয়ে পরিবেশ কর্মী থেকে শুরু করে এলাকাবাসীর প্রশ্ন, আজ পরিবেশ দিবসের দিন এলাকার প্রাচীন এই দশটি গাছ একসাথে নিধন কতটুকু মানবিক? তবে কোন কারণে এই অনুমতি তার খবর জানতে পারবে না কেউ।

