খেলতে খেলতে পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু আড়াই বছরের এক শিশুর

জামাইষষ্ঠী উপলক্ষে মায়ের সাথে মামার বাড়িতে এসেছিল ছোট্ট শিশুটি। হাসি মজায় খেলার ছলে বেশ ভালই দিন কাটছিল কিন্তু আচমকা ঘনিয়ে এলো মৃত্যু। খেলতে খেলতে পুকুরে ডুবে মর্মান্তিক পরিণতি আড়াই বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত ঘোজা হাসপুর এলাকায়। জানা গেছে, জামাইষষ্ঠী উপলক্ষে মায়ের সাথে মামার বাড়িতে আসে আড়াই বছরের শিশু তনয় দেবনাথ। এদিন বাড়ির মধ্যেই খেলা করছে বসে কিন্তু সকলের অলক্ষে কখন খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে চলে যায়। এরপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে অবশেষে পুকুর থেকে তাকে উদ্ধার করে তড়িঘড়ি চাঁদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া।