গোপন সূত্রে খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পুলিশের গাঁজা উদ্ধার , স্বামীর কার্যকলাপে খুশি নন স্ত্রী, পুলিশের কাছে জানালেন সবটাই,

মলয় দে নদীয়া:-গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জের নাঘাটা গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে দশ কেজি গাঁজা উদ্ধার করল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, এই দিন সূত্র মারফত খবর পেয়ে নাঘাটা এলাকার বাসিন্দা সুশান্ত করের বাড়িতে তল্লাশি অভিযান চালায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশের একটি বিশেষ দল। তল্লাশি চালাতে গিয়ে ওই ব্যক্তির বাড়ি থেকে হাতেনাতে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। বেশ কিছুদিন ধরে সুশান্ত কর গোপনে গাজার ব্যবসা চালাতেন বলে জানান অভিযুক্ত ওই ব্যক্তির স্ত্রী। পুলিশ আসার খবর পেয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় সুশান্ত কর। যদিও সুশান্ত করেন নাগাল এখনো পর্যন্ত পায়নি পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করার পাশাপাশি কোথা থেকে এত পরিমানে গাঁজা সংগ্রহ করে বাড়িতে মজুদ করেছিল ওই ব্যক্তি, বা এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।